সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চীনকে মোকাবিলায় লাদাখে ভারতের কামান

অনলাইন ডেস্ক :

চীনকে মোকাবিলায় লাদাখ সীমান্তে ‘কে-৯ বজ্র’ কামান মোতায়েন করেছে ভারত। শনিবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে এতথ্য নিশ্চিত করেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। সেনাপ্রধান জানান, সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। এর পাল্টা জবাবে তৎপরতা শুরু করে ভারতও। সেই ধারাবাহিকতায় এবার কামান মোতায়েন করলো ভারত।
ভারতে এ কামানগুলো তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার অস্ত্র নির্মাতা সংস্থার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ১০০টি বজ্র কামান রয়েছে ভারতের কাছে। প্রায় ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এ কামানগুলো। এর আগে কারগিল সীমান্তে কে-৯ বজ্র কামানের সফল পরীক্ষা শেষ করে ভারতের সেনাবাহিনী। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে গত প্রায়ই উত্তেজনার খবর পাওয়া যায়। নানা বৈঠকের পরও এ সমস্যার সমাধান হয়নি।