সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধানসহ ১১ জন নিহত

অনলাইন ডেস্ক :

শুক্রবার (২১ মে) এক বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্স, বিবিসি ও খালিজ টাইমসের।

নাইজেরিয়ার বিমান বাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে।

শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। যেখানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের কাছাকাছি যাওয়ার পর পরই বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় সেনা প্রধান, তার সহকারীসহ ১১ জন নিহত হয়েছেন।

এ নিয়ে গেল গেল তিন মাসের মধ্যে নাইজেরিয়ায় তিনটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি মুহাম্মদ বুহারি সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন আতাহিরুকে। নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।