সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।