সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ৩

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে তিনজন নিহত ও চারজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়ার ঝিলেরডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া বর্তমানে চারজন চিকিৎসাধীন রয়েছেন।

ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

 

 

 

এনএনবাংলা/