সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় ৮ সেনা সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়িই সড়কের পাশে খাদে পড়ে গেছে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।

ওসি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা আট সেনা সদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। তাদের মধ্যে দুই সেনা সদস্যের শারীরিক অবস্থা গুরুতর। আহত সবাইকে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে।

 

 

এনএনবাংলা/