সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছে আরও একদল বাংলাদেশি

ফাইল ফটো

 

অবৈধভাবে থাকার অভিযোগে আরও একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশিদের নিয়ে আসা এ চার্টার্ড ফ্লাইট পরিচালিত হবে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দিয়ে।

উড়োজাহাজটিতে প্রায় ৪০০ আসন থাকলেও কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শাহজালাল বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটটির ৭২ ঘণ্টা অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড উড়োজাহাজ ঢাকায় আসবে। শিডিউল অনুযায়ী ফ্লাইটটি রাত ৯টায় অবতরণ করবে।

এর আগে ২ আগস্ট ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে আসা একটি চার্টার্ড উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে ফ্লাইটে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

চার্টার্ড ফ্লাইটটি পরিচালিত হয়েছিল একটি বিশেষ সামরিক বিমান সি-১৭ দিয়ে। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরা বাংলাদেশিদের ব্র্যাক পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

এনএনবাংলা/