সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অর্থ পাচার মামলায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের এপিএস গ্রেপ্তার

আলোচিত দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক যুবলীগ নেতা এ এইচ এম ফোয়াদকে গ্রেপ্তার করছে ফরিদপুর জেলা পুলিশ।

তিনি সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস হিসেবে কর্মরত ছিলেন ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ পাচার মামলাসহ হামলা, ভাঙচুরের কয়েকটি মামলা রয়েছে।

অর্থ পাচার মামলার আসামি হওয়ার পর পর তাকে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়।

ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিল।

তিনি বলেন, ফোয়াদ মানি লন্ডারিং মামলাসহ আটটি মামলার আসামি। তার নামে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফোয়াদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

–ইউএনবি