সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুক্তরাষ্ট্র নভেম্বরে টিকা নেয়া ভ্রমণকারীদের জন্যে স্থল সীমান্ত খুলে দেবে

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্র নভেম্বরের প্রথম দিকে জরুরি নয় কিন্তু করোনার টিকা নিয়েছে এমন ভ্রমণকারীদের জন্যে কানাডা ও মেক্সিকোর সাথে তাদের স্থল সীমান্ত খুলে দেবে।
হোয়াইট হাউসের সিনিয়র একজন কর্মকর্তা মঙ্গলবার এক ঘোষণায় এ কথা বলেন।
তিনি বলেন, খুব শিগগির প্রশাসন এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাবে। স্থল সীমান্তের পাশপাশি আন্তর্জাতিক আকাশ ভ্রমণেরও সময় জানানো হবে।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সেপ্টেম্বরে বলেছিল, টিকা নেয়া সকল বিমান যাত্রীর জন্যে নভেম্বরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র ২০২০ সালের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চীন ও পরে ভারত ও ব্রাজিলের যাত্রীদের জন্যে সীমান্ত বন্ধ করে দেয়। মেক্সিকো ও কানাডার সাথেও স্থল সীমান্ত বন্ধ করে ওয়াশিংটন।
গত ১৯ মাসের এ নিষেধাজ্ঞায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত সংকটও তৈরি হয়।
হোয়াইট হাউস সূত্র বলছে, দুই ধাপে স্থল সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে।
এদিকে স্থল সীমান্তের বিধি নিষেধের মেয়াদ ২১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। পুনরায় খুলে দেয়ার তারিখ জানানোর আগ পর্যন্ত বিধি নিষেধের মেয়াদ কেবল আরেক দফা বাড়াতে হবে।