সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

র‌্যাব-১৩ এর অভিযানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ ৩ চোরাকারবারী গ্রেফতার

রংপুর ব্যুরো :

র‌্যাব-১৩ এর অভিযানে ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ৩ জন চোরাকারবারী গ্রেফতার।গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয় যায় চলমান এই অভিযানের ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০২নং কাটাবাড়ী ইউপির ০১নং কাটাবাড়ী এলাকা থেকে ধৃত আসামী মিজানুর রহমান সুজা (৩৫) এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বে টিনশেড মাটির তৈরি গোয়াল ঘরের ভিতর অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের ০১টি ৩৭ কেজি ওজনের আনুমানিক মুল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ।  মূল্যমানের  মূর্তি (মা ও শিশুর ভাস্কর্য) সহ অভিযুক্ত আসামি মিজানুর রহমান  (৩৫), গোলাম ফিরোজ লিটন (৩০), শিবু সরকার (৩০)কে উল্লেখিত আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামি’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।