সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

 

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন।

পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। তাই, ন্যায় বিচারের স্বার্থে আসামীর অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে বিজ্ঞ আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এমতাবস্থায়, আদালতের আদেশ, ওয়ারেন্ট অব এরেস্ট, এজাহারের কপি, চার্জশীটের কপি ও পূরণকৃত রেড নোটিস ফরম ড্রাফট অত্রসাথ সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ প্রেরণ করা হলো।

এনএনবাংলা/