সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

 

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠক শুরু হওয়ার তথ্য জানান।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনা হয়েছে।

এনএনবাংলা/