সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হামাসের সঙ্গে ‘গভীর আলোচনা’ চলছে: ডোনাল্ড ট্রাম্প

 

যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির বিষয় নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘গভীর আলোচনা’ চলছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েল- এর।

স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে তিনি সাংবাাদিকদের এমন তথ্য জানান। ট্রাম্প বলেন, ‘হামাসের সঙ্গে আমাদের গভীর আলোচনা চলছে। আমি হামাসকে বলব জিম্মিদের মুক্তি দিন। ভালো কিছু হবে। হামাস যদি জিম্মিদের গাজা থেকে মুক্তি না দেয় তাহলে পরিস্থিতি খুব জটিল হবে। খারাপ হবে বলে, আমার মনে হয়।’

হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে। খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’

ট্রাম্প ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘মানুষ সেটা ভুলে যায়… কিন্তু সমীকরণে সেটি খুব জোরালোভাবে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘তেল আবিবে চলমান বিক্ষোভ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য কঠিন করে তুলছে।’

গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ২, ৫ বা ৭ নয়, সব জিম্মিকে মুক্তি দিতে হবে। আর হামাস যদি জিম্মিদের মুক্তি দেয় তাহলে ভালো কিছু হবে।

এনএনবাংলা/