সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কেউ আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা: রিটানিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।

তিনি বলেন, স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। ভোট শুরুর অনেক আগ থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে অবস্থান করছেন। তাদের মধ্যে উৎসাহের কোনো অভাব দেখা যাচ্ছে না।

রিটার্নিং অফিসার আরও বলেন, ভোট শুরুর আগে খালি ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টদের দেখানো হয়েছে। বেলা সাড়ে দশটা পর্যন্ত প্রায় ১৫ শতাংশ ভোট পড়েছে।

আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বাইরের পরিবেশ সম্পর্কে আমরা জানি। এখন থেকে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ এমনটি করছে না।

 

এনএনবাংলা/