সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধিঃ

দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার আসামী নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ (৫৫) কে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর লালকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শাহিদ মাহমুদের বিরুদ্ধে হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৪ মিনিটে রংপুর মেট্রোপলিটন পুলিশ হেফাজতে তাকে নীলফামারী কোর্টে হাজির করা হয়। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের আন্দোলন-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত নাশকতামূলক ঘটনায় শাহিদ মাহমুদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার সম্ভব হয়েছে।

এই গ্রেপ্তারকে ঘিরে নীলফামারী রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।