সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা

 

ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য টানটান উত্তেজনায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিড় জমিয়েছেন শত শত শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকরা।

নিজেদের পছন্দের প্যানেলের জয়-পরাজয় নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ করা গেছে। ভিপি বা জিএস পদে কে বিজয়ী হন শেষ মুহূর্তে চলছে সে হিসাব-নিকাশ। অনেকে ‘ঢাবি ঢাবি’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিরাজ করছে উৎসবের আমেজ।

আর কিছুক্ষণ পরই বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এনএনবাংলা/