সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর :
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচডড়ায় বুধবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাব্জুামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোজাম্মেল হক।
বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে ভূমিকম্প ও অগ্নিকা-ের সয়ম কিভাবে নিরাপদ স্থানে অবস্থান ও অগ্নিকা- নিবারণে করণীয় বিষয়ে মহড়া পরিচালনা করেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের ফায়ার সদস্যরা।