সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নেপালে বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত

অনলাইন ডেস্ক :

নেপালে একটি বাস পাহাড়ি রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। গত মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে। নেপালের ইংরেজি নিউজ পোর্টাল মাই রিপাবলিকা জানিয়েছে, নেপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে মুগু জেলার গামগাধি এলাকায় যাওয়ার পথে পিনাগাউন এলাকায় পাহাড়ি রাস্তা থেকে পিছলে কয়েকশ মিটার নিচে পড়ে যায় বাসটি। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে ওই বাসের ব্রেক কাজ করছিল না বলে স্থানীয়ভাবে খবর পাওয়া গেছে। নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। মূলত বাজে সড়ক এবং বেহাল যানবাহনই এর মূলক কারণ। বিবিসি লিখেছে, ওই বাসের যাত্রীদের মধ্যে অনেকেই নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দাশাইন (দুর্গার অবতার) উপলক্ষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনাস্থলের যেসব ছবি সোশাল মিডিয়ায় এসেছে, সেখানে আহত যাত্রীদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। যাত্রীদের ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র পড়ে থাকতে গেছে। দুর্ঘটনায় অন্তত ২৪ জন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের মৃত্যু হয় হাসপাতালে। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয় বলে মাই রিপাবলিকা জানিয়েছে।