সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখবে ছাত্রদল

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কিনা তা ভেবে দেখার বিষয় বলে জানিয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই দলকানা প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয়।

আব্দুল্লাহ আল নোমানের ফেসবুক পোস্ট

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার করতে হবে। দলকানা রেজিস্ট্রার, প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিবকে পরিবর্তন করে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। আমি বিএনপিপন্থী শিক্ষকদের দায়িত্ব দেওয়ার কথাও বলছি না। একদম নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, চাকসুর মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এনএনবাংলা/