সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

গত তিন বছর ধরে মোশাররফ ব্রেন টিউমারে ভুগছেন।

২০১৯ সালে প্রথম তার ব্রেন টিউমার ধরা পড়ে। ওই বছর মার্চ মাসে সিঙ্গাপুরে তার মস্তিষ্কে একটি অপারেশন হয়েছিল, কিন্তু এরপর থেকে তিনি কখনোই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

তার স্ত্রী ফারহানা চৈতি বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে মোশাররফের আবার ব্রেন টিউমার ধরা পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে বাঁহাতি স্পিনারের অবস্থা অবনতি হতে থাকে।’

মোশাররফের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই ক্রিকেটারের অবস্থা এখন সঙ্কটজনক এবং আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে থাকতে হবে।

–ইউএনবি