সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামবেন লিওনেল মেসি। অক্টোবরে নিজের ফেয়ারওয়েল ম্যাচে নীল সাদা জার্সিতে দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ককে। 

মেসি ভক্তরা ধরেই নিয়েছিল, আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন মহাতারকা। তেমন জানিয়েছিলেন মেসি নিজেই। কিন্তু চমক দিলেন লিওনেল স্কালোনি। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিদায়ী সংবর্ধনা দেবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।

দলকে আরও একটি বিশ্বকাপের ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। যদিও ফাইনালে চ্যাম্পিয়ন হয় স্পেন। এমন বিদায় চাননি বিশ্ব ফুটবলের মহাতারকা। বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিকভাবে ২৬ জনের দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ। সেই দলে রাখা হয়েছে মেসিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতিতে জানিয়েছে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকেও এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। কাতার বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে মঙ্গলবার লিওনেল স্কালোনির ২৮ সদস্যের দলে রাখা হয়েছে। এএফএ জানিয়েছে, স্কালোনির সাথে আলোচনা করেই ৬ অক্টোবর মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসিও এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওই ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে।

তিনটি প্রীতি ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষেই খেলবেন মেসি। আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর একই মাঠে বেনিনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার শেষে বিদায় নিতে যাওয়া মেসি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। বেনিনের বিপক্ষে ম্যাচটি খেললে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়াবে ২০৮ এ। বর্তমানে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

এনএনবাংলা/এফএস