সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্যানসারের চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যানসারে আক্রান্ত নূরজাহান বেগম নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এবারের চিকিৎসা শেষে তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন।

 

এনএনবাংলা/