সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চরপাড়ার ওই গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে থাকা অন্তত ১০ জন আগুনে দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন। তবে সবার অবস্থা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তিনি।

 

এনএনবাংলা/