সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। ইসি সচিব জানান, ১০টি পৌরসভায় একই দিনে অর্থাৎ ২৮ নভেম্বর ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।