সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

 

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করে। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা সোমবার জাতিসংঘ আয়োজিত আইএমএফের সোশ্যাল বিজনেস বিষয়ক বৈঠকে বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি অনুষ্ঠানে অংশ নেন। এদিন প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা তিনি ছাড়াও আরও দুজন ব্যক্তিকে প্রদান করা হয়েছে।

এ সময় শফিকুল আলম আরও বলেন, ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। সেখানে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য দেশ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি যোগ করেন, বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করা, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আসিয়ানভুক্ত হওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলাপ হয়। শফিকুল আলম বলেন, “সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি। আলোচনায় যে বিষয়গুলো এসেছে, সেগুলো তিনি সরাসরি প্রেসিডেন্টের কাছে তুলে ধরবেন।

 

এনএনবাংলা/