সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টঙ্গীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি বলেন, “আপনারা জানেন গতকাল একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিস কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজনের অবস্থা তুলনামূলক ভালো। হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন হবে, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস সব ধরনের সহযোগিতা দেবে।”

তিনি আরও বলেন, “জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই উন্নত। আপনারা সবাই আহতদের জন্য দোয়া করবেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

অগ্নিদগ্ধদের চিকিৎসা প্রসঙ্গে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাদের মেডিকেল টিম প্রস্তুত রাখা হয় এবং রোগীরা আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয়।

তিনি বলেন, “চারজনের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ, একজনের ৪২ শতাংশ এবং আরেকজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) রাখা হয়েছে। অন্যজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রয়েছেন। আমরা আন্তর্জাতিক প্রটোকল মেনে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে ধাপে ধাপে অপারেশনের ব্যবস্থা করা হবে।”

 

এনএনবাংলা/