সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের জেলখানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স তাসিন এন্টারপ্রাইজ ও রাব্বী এন্টারপ্রাইজকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, প্লাস্টিকের বস্তায় চাল মজুদ রাখা ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনাসহ নানা অভিযোগের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।