সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জেন জি বিক্ষোভে উত্তপ্ত ভারতের লাদাখে কারফিউ জারি

ছবি: এপি

 

লাদাখে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ছাত্রসহ চার জন নিহত হওয়ার পর অঞ্চলের রাজধানী লেহ এবং কারগিল জেলায় কারফিউ জারি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। খবর বিবিসি- এর।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের অস্থিরতায় পুলিশের গাড়ি পোড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি অফিসে আগুন লাগানো হয়েছে।

ভারত সরকার বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সোনম ওয়াংচুককে ‘সহিংসতা উস্কে দেওয়ার জন্য’ দোষারোপ করেছে। তবে তিনি এই দাবি অস্বীকার করেছেন।

মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর পাহাড়ি মরুভূমি লাদাখ ২০১৯ সালে আধা-স্বায়ত্তশাসন হারায়। বিজেপি সরকার এটিকে প্রাক্তন ভারত-শাসিত জম্মু-কাশ্মীর রাজ্য থেকে আলাদা করে উভয় অঞ্চলের ওপর সরাসরি শাসন আরোপ করে।

প্রসঙ্গত, ভারত লাদাখে বিশাল সেনা মোতায়েন রেখেছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় এক সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সৈন্য নিহত হয়।

এনএনবাংলা/