সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টঙ্গী ট্রাজেডি: দগ্ধ দোকান কর্মচারীর মৃত্যু

 

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আল আমিনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আল আমিন হোসেন বাবুর সহকর্মী মো. আনোয়ার হোসেন বলেন, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তাদের পাশের হার্ডওয়্যার ও রঙের দোকানের গোডাউনটিও ঝুঁকির মুখে পড়ে। গোডাউন থেকে মালামাল উদ্ধার করতে গিয়েই আল আমিন আগুনে দগ্ধ হন। তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন এবং টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন।

এর আগে মর্মান্তিক এ ঘটনায় আগুন নেভানোর সময় টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনএনবাংলা/