সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে ফিটনেস বিহীন-ভাঙাচোড়া ৭ বাস জব্দ, পাঠানো হলো ডাম্পিংয়ে

 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির সাতটি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠিয়েছে।

ফিটনেসবিহীন গাড়ি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গতকাল বৃহস্পতিবার বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের নির্দেশনায় ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় বিশেষ এ অভিযান পরিচালনা করে এসব গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।

ডাম্পিংয়ে পাঠানো সাতটি বাসের মধ্যে রয়েছে—ঢাকা মেট্রো ব ১৩-১০৭৫ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে), ঢাকা মেট্রো ব ১৩-০৬৩৮ (ওয়েলকাম পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৪০৬৬ (ট্রান্সসিলভা পরিবহন), ঢাকা মেট্রো ব ১১-৯০৭৯ (ভিআইপি পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৩৫২১ (প্রজাপতি পরিবহন), ঢাকা মেট্রো ব ১২-০০৪০ (গাবতলি এক্সপ্রেস), ঢাকা মেট্রো ব ১৫-৬৫৩৯ (রাজধানী পরিবহন)।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সাতটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেস বিহীন ও ভাঙাচোড়া গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কালো ধোয়া বের হয় এমন গাড়িও চলতে দেওয়া হবে না।

এনএনবাংলা/