সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণে বিশেষ সতর্কতা জারি

 

মালদ্বীপ ভ্রমণে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে মালদ্বীপ গমনের সময় সিগারেট বা বিড়ি বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ সংঘটিত হলে প্রবাসীদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো ধরনের মাদকদ্রব্য বহন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। মালদ্বীপের আইনের অধীনে এ অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে আনতে হবে। প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বহনের ফলে আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ শাস্তির সম্মুখীন হতে পারে।

একইভাবে রান্না করা খাবার বহন করাও দেশটিতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ থেকে বিক্রির উদ্দেশে গার্মেন্টস, পলিব্যাগ বা এ ধরনের অন্য কোনো সামগ্রী বহন করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয়।

সবার সুবিধার্থে হাইকমিশন এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এবং মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ করেছে।
এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি দেশের সুনামও রক্ষা পাবে।

হাইকমিশন জানায়, বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। যদি পাসপোর্টের তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করাসহ প্রয়োজনে হাইকমিশন থেকে সংশোধনপত্র সংগ্রহ করে তথ্য পরিবর্তন করতে হবে।

এনএনবাংলা/