সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

 

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালে ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও পাওয়া গেছে। তবে এসব গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলে ভবনের ম্যানেজার কোনো সঠিক তথ্য দিতে পারেননি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী।

গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিই হাজী সেলিমের বাড়ি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হন এবং বর্তমানে তারা কারাগারে আছেন। অন্যদিকে তার আরেক ছেলে ইরফান সেলিম এখনও পলাতক রয়েছেন।

 

এনএনবাংলা/