সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কুলাউড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ৪৬ বিজিবি অধিনায়ক

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ৪৬ বিজিবির (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি মতবিনিময় করেন। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতির কথাও জানান অধিনায়ক।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার (৮ কিলোমিটার) মধ্যে থাকা মোট ৭৯টি পূজামণ্ডপে বিজিবির ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হচ্ছে।