সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

 

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। সে দেশটাকে তার বাপের মনে করতো। বুধবার (০১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে। তবে তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন সম্পন্ন হয়। রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে, এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। অথচ যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্তে লিপ্ত।

গণতন্ত্র ফিরিয়ে আনতে হিন্দু-মুসলমান সবাইকে একসঙ্গে আন্দোলন করার ইতিহাস রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, “এ দেশকে রক্ষার সংগ্রামে ধর্ম-বর্ণের বিভেদ কোনোদিনই প্রাধান্য পাবে না।”

এনএনবাংলা/