সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খাগড়াছড়িতে স্বস্তি ফিরছে, দূরপাল্লার যানবাহন চলাচল শুরু

 

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাটও। তবে খাগড়াছড়ি জেলা সদর, পৌরসভা ও গুইমারায় এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয় জুম্ম ছাত্র-জনতা।

অবরোধ স্থগিতের পর খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটি রুটসহ বিভিন্ন দূরপাল্লার সড়কে যান চলাচল শুরু হয়। দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের পাশাপাশি যারা আত্মীয়স্বজনের বাড়িতে আটকা পড়েছিলেন তারাও গন্তব্যে ফিরতে পারছেন। শহরজুড়ে মানুষের উপস্থিতি বাড়ছে, অচলাবস্থা কাটিয়ে ফের প্রাণ ফিরে পাচ্ছে খাগড়াছড়ি।

তবে ১৪৪ ধারা বহাল থাকায় জেলা সদর ও গুইমারায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে কঠোর নজরদারি চলছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ জানিয়েছেন, ‘১৪৪ ধারা জারি থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানুষের যাতায়াতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে শিগগিরই এ ধারা প্রত্যাহার করা হতে পারে।’

এনএনবাংলা/