সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপিকে ‘শাপলা’র পরিবর্তে অন্য প্রতীক নিতে ইসির চিঠি

 

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে বলা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে দলটিকে চিঠি দিয়েছে ইসি।

চিঠিতে জানানো হয়, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে দলটির পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮- এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় বর্তমানে অন্তর্ভুক্ত নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৯০৮(১)(খ)-এর বিধান অনুযায়ী, কোনো দলকে বরাদ্দকৃত প্রতীক পরবর্তীতে সংরক্ষিত থাকবে, যদি না দল নিজে থেকে প্রতীক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এনসিপিকে জানিয়েছে, নির্ধারিত তালিকা থেকে এখনো বরাদ্দ না হওয়া একটি প্রতীক বেছে নিতে হবে এবং এ বিষয়ে লিখিতভাবে কমিশনকে ৭ অক্টোবরের মধ্যে জানাতে হবে।

এনএনবাংলা/