সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদে গণভোটের পক্ষে একমত রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

 

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে গণভোট আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলই একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আজকের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলো দলীয় অবস্থান থেকে সরে এসে একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। জনগণের সম্মতি নিশ্চিত করতে গণভোট আয়োজনের ব্যাপারে সবার সমর্থন রয়েছে।’

তিনি জানান, আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হলেও এখন অনেকেই সেই অবস্থান থেকে সরে আসছেন। এজন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ১৫ অক্টোবরের মধ্যে একটি সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেওয়া সম্ভব হবে।

এ সময় তিনি আরও জানান, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য ইতোমধ্যে তিন-চতুর্থাংশ রাজনৈতিক দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে। অনেক দল নাম জমা দিলেও কিছু দল এখনো দেয়নি। দ্রুত নাম জমা দিতে তিনি তাদের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দু-এক দিনের মধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন।

এ বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/