সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন ক্যাবিনেট ঘোষণার পরদিনই ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছবি: বিবিসি

 

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার পদত্যাগ করেছেন ক্যাবিনেট ঘোষণার এক দিনের মধ্যেই। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ থেকে তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

মাত্র ২৬ দিন আগে ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নতুন মন্ত্রিসভা গঠনের পরই ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচকরা অভিযোগ করেন, লেকর্নুর ক্যাবিনেট পূর্ববর্তী বায়রু সরকারের প্রায় অনুলিপি, যেখানে নতুনত্ব বা রাজনৈতিক ভারসাম্য নেই। ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলগুলো অনাস্থা প্রস্তাব আনার হুমকিও দেয়।

এমন অচলাবস্থার মধ্যেই লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফলে গত দুই বছরেরও কম সময়ে ফ্রান্সে এটি পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর পরিবর্তন।

বিরোধী দলগুলো এখন আগাম নির্বাচনের দাবি তুলেছে। কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানিয়েছে। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করেছেন, ২০২৭ সালের আগে তিনি পদত্যাগ করবেন না।

২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত আগাম সংসদ নির্বাচনের পর থেকে ফরাসি রাজনীতি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত হয়ে আছে, ফলে সরকারের জন্য আইন ও বাজেট পাস করা কঠিন হয়ে পড়ছে।

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এবং ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু সেই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে মাত্র কয়েক সপ্তাহই টিকে থাকতে পারলেন।

এনএনবাংলা/