সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন বিজ্ঞানী

 

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী মেরি ই. ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

‘পরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল প্রাইজের ওয়েবসাইটে বলা হয়েছে, মানবদেহের শক্তিশালী রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে না থাকলে তা শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আক্রমণ করতে পারে। ব্রাঙ্কো, রামসডেল ও সাকাগুচির আবিষ্কার রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সেই ক্ষতি থেকে বিরত রাখতে সহায়তা করে।

এই গবেষণা নতুন চিকিৎসা ক্ষেত্রের ভিত্তি গড়ে তুলেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের মতো জটিল অসুখের চিকিৎসা উদ্ভাবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

নোবেল কমিটির তথ্য অনুযায়ী, মেরি ই. ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটলে ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার। ফ্রেড রামসডেল সান ফ্রান্সিসকোভিত্তিক সোনোমা বায়োথেরাপিউটিকসের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অন্যদিকে শিমন সাকাগুচি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজি ফ্রন্টিয়ার রিসার্চ সেন্টারের অধ্যাপক।

এর আগের বছর এ বিভাগে নোবেল পুরস্কার পান যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। তারা মাইক্রোআরএনএ আবিষ্কার এবং জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন-পরবর্তী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন।

এনএনবাংলা/