সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইইউ চায় নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হোক: আমীর খসরু

 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় আসন্ন জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সকালে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

আমীর খসরু বলেন, “ইউরোপীয় ইউনিয়ন সব সময় বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার পাশে থেকেছে। এবারও তারা পর্যবেক্ষক দল পাঠাবে। তারা চায় নির্বাচনটি যেন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।”

তিনি আরও বলেন, ইইউ বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহযোগিতা করতে আগ্রহী। পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতি, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার দিকেও তারা গুরুত্ব দিচ্ছে। সংসদকে আরও কার্যকর ও শক্তিশালী করতে ইইউ সহায়তা করবে বলেও জানান তিনি।

নির্বাচন ঘিরে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে আমীর খসরু বলেন, “নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনসংক্রান্ত সব বিষয়েই নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং তাদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।”

রাষ্ট্রদূতদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে কার সঙ্গে দেখা করছে, সেটা তাদের বিষয়। তবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। আমরা চাই জনগণের ম্যান্ডেটই হোক একমাত্র সিদ্ধান্ত।”

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে আমীর খসরু বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ যে অবস্থানে এসেছে, তার পেছনে ইইউর ডিউটি-ফ্রি বাজার সুবিধার বড় ভূমিকা রয়েছে। তারা এই সহযোগিতা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।”

এনএনবাংলা/