সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শহিদুল আলমকে ফেরাতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ফখরুলের

 

অবরুদ্ধ গাজামুখী কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শহিদুল আলমের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি লেখেন, “আমি সরকারকে আহ্বান জানাচ্ছি—শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে যেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।”

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, সমুদ্রপথে চলার সময় তাদের নৌযানটি আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন,

“আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তার মানে আমরা সমুদ্রপথে আটক হয়েছি এবং আমাকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে। এই বাহিনী গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যান।

এনএনবাংলা/