সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কারও দাসত্ব নয়, বরং স্বনির্ভর হতে হবে। এখন যে পরনির্ভরতার মধ্যে আছি, সেখান থেকে বেরিয়ে আসা ছাড়া বিকল্প নেই।

বুধবার (৮ অক্টোবর) এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন খাতের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব জানান, বৈঠকে ভিসা জটিলতা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে এবং বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে, দ্রুত সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, আইটি খাতে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। বৈঠকে দেশে দক্ষ জনশক্তি তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে বিপুলসংখ্যক বিবিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা শ্রমবাজারে অতিরিক্ত হয়ে পড়েছে। এ অবস্থায় সায়েন্সভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ এসেছে বৈঠকে।

এছাড়া প্রেস সচিব জানান, সরকার অতি শিগগিরই দেশের ৯টি রেজিম কোম্পানি অবসায়ন করবে।

আগামী ১২ অক্টোবর প্রধান উপদেষ্টা রোমে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং উচ্চপর্যায়ে একাধিক বৈঠক করবেন বলেও জানান প্রেস সচিব।

এনএনবাংলা/