সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি কোনো ‘সেফ এক্সিট’ খুঁজছেন না।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি কোনো এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, আগেও বহু ঝড়ঝঞ্ঝাট এসেছে—সেগুলো মোকাবিলা করে এই দেশেই থেকেছি। বাকিটা জীবনও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে বাংলাদেশেই কাটিয়ে দেব।”

এর আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থানের (সেফ এক্সিট) পথ খুঁজছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজওয়ানা হাসান বলেন, “অনেক রাজনৈতিক দলের নেতা সরকারের নানা বিষয়ে ভিন্নমত পোষণ করছেন—এটাই গণতন্ত্রের চর্চা। প্রতিটি মন্তব্য বা বক্তব্যে যদি সরকার প্রতিক্রিয়া জানায়, তাহলে বলুন তো মন্ত্রণালয়গুলো কবে কাজ করবে?”

তিনি আরও বলেন, “যেকোনো বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হলে সরকার সে বিষয়ে মন্তব্য করবে ও পদক্ষেপ নেবে। অনানুষ্ঠানিক বক্তব্যের ভিত্তিতে সরকারের পক্ষে কিছু বলা সম্ভব নয়।”

নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে তাকে খণ্ডন করতে হবে—এটা উপদেষ্টাদের কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন।

তার ভাষায়, “বক্তব্যটি যদি সুনির্দিষ্ট হতো, তাহলে হয়তো সরকারের পক্ষ থেকে কিছু বলা যেত। কিন্তু এটি তাদের ব্যক্তিগত মত, সরকারের অবস্থান জানানোর এখানে কোনো সুযোগ নেই।

এনএনবাংলা/