সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

সখীপুরে ওজনের গড়মিলে ‘মুসলিম জুয়েলার্স’কে লাখ টাকা জরিমানা

সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে ওজনের গড়মিল ও প্রতারণার অভিযোগে ‘মুসলিম জুয়েলার্স’ নামে একটি স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সখীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দোকানের মালিক ইউনুছ আলীর বিরুদ্ধে অভিযোগ ছিল—স্বর্ণ ক্রয়ের সময় গ্রাহকের কাছ থেকে ওজন কম দেখানো এবং বিক্রির সময় ওজন বেশি দেখানো। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে স্বর্ণ মাপার স্কেলে ওজনের অনিয়মের প্রমাণও পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

তিনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। ভোক্তাদের অধিকার সুরক্ষায় কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।’