সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭০০ জন

 

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।

একই সময়ে সারাদেশে নতুন করে আরও ৭০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭০০ রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, সিলেট বিভাগে ৫ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১০ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫২ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএনবাংলা/