সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাংলাদেশকে বড় করে দেখছেন না স্কটল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক :

রোববার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম অবশ্য স্কটল্যান্ড। বিশ্বকাপ ম্যাচের আগে প্রতিপক্ষদের নিয়ে কথা বলেছেন স্কটল্যান্ড কোচ শেন বার্গার। তিনি জানালেন, বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বড় করে দেখছেন না। শেন বার্গার বলেন, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ছোট্ট এই ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে ব্যবধান খুব একটা থাকে না। আমরা ঠিকমত মাঠে খেলতে পারলে যে কাউকে হারাবো, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনির যে-ই হোক।’ বাংলাদেশ সম্পর্কে স্কটল্যান্ড কোচ আরো বলেন, ‘এই গ্রুপের খেলায় আমরা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে খুব বড় করে দেখছি না। এতটুকু বলতে পারি আমরাই ওদের সবথেকে বড় ও কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের দিকেই দেখছি, আমরা চাইবো স্কটল্যান্ড নিজেদের মত খেলুক, তাহলেই কোনো প্রতিপক্ষই সমস্যা হবে না।’ সূত্র: ক্রিকইনফো