সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে— মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে সর্বাধিক রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে— ১৯৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, বরিশাল বিভাগে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩০ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়— ১১২ জন। এছাড়া বরিশাল বিভাগে ৩৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন।

এনএনবাংলা/