সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল, পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

ছবি: এএফপি

 

হামাসের হাতে থাকা ২০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর, এবার ইসরায়েল তার কারাগারে বন্দি প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া শুরু করেছে।

আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী বেশ কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। সেখানকার আগে থেকেই প্রিয়জনদের অপেক্ষায় ছিলেন অসংখ্য স্বজন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পেয়ে অনেকের চোখে ছিল অশ্রু, মুখে আনন্দের হাসি। কেউ কেউ সেই আবেগঘন মুহূর্ত ভিডিও করে রাখেন।

আল নাসের হাসপাতালের সৈয়দ দাউদ (৫০) বিবিসিকে বলেন, ‘আজ আমাদের জন্য আনন্দের দিন। ইসরায়েলি সেনারা আমার ছেলেকে একটি চেকপোস্ট থেকে আটক করেছিল, এখন সে মুক্তি পাচ্ছে। আরও অনেকে ফিরছে, এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

আল জাজিরা জানায়, ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বন্দিদের বহনকারী বাস পৌঁছালে বিপুল জনতা উল্লাসধ্বনি দিয়ে তাদের স্বাগত জানায়। মুক্তিপ্রাপ্তদের আলিঙ্গন করেন স্বজনরা, তৈরি হয় আবেগঘন পরিবেশ।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার মোট ১ হাজার ৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, তারা ইতোমধ্যে সব জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।

এনএনবাংলা/