সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দাবি না মানলে মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

 

বাড়িভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক নেতারা জানান, সরকারের কাছে তাদের দাবিগুলো সোমবার রাতের মধ্যেই বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।

তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান এবং কর্মবিরতি চলবে।

শিক্ষকদের তিন দফা দাবি হলো— বাড়িভাতা ২০ শতাংশ হারে বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত করা।

নেতারা সতর্ক করে বলেন, সরকার যদি এবারও তাদের দাবি উপেক্ষা করে, তাহলে তারা ‘মার্চ টু সচিবালয়’ এর পর আরও কঠোর কর্মসূচি ‘মার্চ টু যমুনা’—ঘোষণায় বাধ্য হবেন।

এনএনবাংলা/