সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকায় সংঘর্ষ: ৩ মামলায় আসামি ৪ হাজারের বেশি

ফাইল ছবি

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় ৪ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ পল্টন, রমনা ও চকবাজার থানায় এসব মামলা করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) তাসলিমা আক্তার বলেন, গ্রেপ্তার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের নামে একটি মামলা দায়ের করা রয়েছে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লি কোরআন অবমাননার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে বের হয়ে আসেন। মিছিলটি পল্টন ক্রসিং ও বিজয়নগর ইন্টারসেকশন পার হয়ে কাকরাইল নাইটিঙ্গেল ক্রসিংয়ের দিকে আসলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়।

এছাড়া একই দিন জুমার নামাজের চকবাজারে আরেকটি মিছিল বের হয়। পুলিশ মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

–ইউএনবি