সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কাপ্তাইয়ে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেথোয়াই মারমা (৬০) চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চিৎমরম ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

–ইউএনবি